স্পন্সর সঙ্কট কেটে গেছে মনন রেজা নীড় ও তাহসিন তাজওয়ার জিয়ার। মরহুম গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে তাহসিনের পাশে দাঁড়িয়েছে বিসিবি। নীড় পেয়ে গেছে এক সাথে দুই স্পন্সর। এর একটিকে এখন কাজে লাগাচ্ছে। ফলে ২২ ফেব্রুয়ারি দুইজনেরই যাওয়া হচ্ছে মন্টিনেগ্রোতে। তবে বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে তাদের সঙ্গী হতে পারছেন না সাকলাইন মোস্তফা সাজিদ ও ওয়াদিফা আহমেদের। কারণ তুরস্ক বা চীন থেকে ইউরোপের দেশ সার্বিয়ার পাশের মন্টিনেগ্রোর ভিসা নিতে যে সময় প্রয়োজন তা তাদের হাতে নেই। ফলে এই দুই জনের খেলা হচ্ছে না এবারের বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে।