এক যুগেরও বেশি সময় পর গতকাল নারী ক্রিকেটের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হয়েছে। দুটো ম্যাচে কোনো দল পার করতে পারেনি ১০০ রানের গণ্ডি। ইউল্যাব মাঠে শুরুর ম্যাচে বড় জয় পেয়েছে গুলশান ইয়ুথ কাব। সানদিহা ইসলাম আশার ছয় উইকেটপ্রাপ্তির ম্যাচে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে (৬৪) সাত উইকেটে হারিয়েছে তারা। ৫.৪ ওভারে তিন মেডেনসহ মাত্র ৯ রান দিয়ে ছয় উইকেট নেন আশা।
আবাহনীর জয়
বিকেএসপিতে বাংলাদেশ পুলিশ ক্রিকেট কাবের (৯৮) বিপে চার উইকেটে জিতেছে আবাহনী। আবাহনীর অধিনায়ক ফারজানা হক পিংকি অপরাজিত ৫৫ রান করেন।
মোহামেডানকে হারিয়ে চমক শেলটেকের
প্রথম দিনেই চমক। বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং কাব হোঁচট খেয়েছে নবাগত শেলটেক ক্রিকেট অ্যাকাডেমির বিপ।ে সুমাইয়া ও ইশমার ফিফটিতে ৯ উইকেটে ২৪৯ রানের পুঁজি পায় শেলটেক। পরে শারমিন আক্তার সুপ্তার (৭৩) লড়াই ছাপিয়ে ৫৩ রানে জেতে তারা। ১১ বল বাকি থাকতে ১৯৬ রানে গুটিয়ে যায় মোহামেডান। ৮৩ করে শেলটেকের জয়ে অবদান রাখেনÑ সুমাইয়া আকতার।