পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়াল নেপাল। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে নেপাল ৪৫-৪২ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে সিরিজে ১-১-এ সমতা ফিরল। বাংলাদেশ কাবাডির ইতিহাসে এই প্রথম স্বাগতিকদের হারাল নেপাল। তাতে জমে উঠল টেস্ট কাবাডি সিরিজ। প্রথম ম্যাচে নেপালকে ৫৩-২৯ পয়েন্টে হারায় বাংলাদেশ।





