অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ^কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অলরাউন্ডার মো: মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুনকে সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসন ও কলারোয়া ক্রিকেট একাডেমি। গতকাল বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। বিশেষ অতিথি ছিলেন মৃত্যুঞ্জয়ের বড় ভাই আইটি বিশেষজ্ঞ ইমরুল চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস। উপস্থিত ছিলেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, কলারোয়া ক্রিকেট একাডেমির নাজমুল হাসনাইন।
কলারোয়ায় নিপুনকে সংবর্ধনা
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ^কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অলরাউন্ডার মো: মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুনকে সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসন ও কলারোয়া ক্রিকেট একাডেমি। গতকাল বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে...





