বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মাগুরা জেলা পুলিশ ও দাবা ফেডারেশনের সহযোগিতায় মাগুরাসহ ১৩টি জেলার ১৫টি দলে ৮৭ জন দাবাড়– নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী দাবা লিগ। গতকাল শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে লিগের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেনÑ পুলিশ সুপার জহিরুল ইসলাম, এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, পংকজ কুমার কুণ্ডু।