সাতক্ষীরার ভোমরা সীমান্তের ওপাড়ে ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যে এক মৈত্রী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ-ভারতের মধ্যেকার পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরো সুদৃঢ় করার লক্ষ্যে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে সীমান্তে এই মৈত্রী ভলিবল আয়োজন। প্রতিযোগিতায় বিজিবি দল প্রতিপক্ষ বিএসএফ দলকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা উপভোগ করেন বাংলাদেশের পক্ষে বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদী, এনডিসি, পিএসসি, খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল মামুনূর রশীদ, পিএসসি, সাতক্ষীরার বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ প্রমুখ।