টসে ব্যাট করতে নেমে সাহসী শুরু করেছিল নেদারল্যান্ডস। সহজ করে বললে ভালো শুরু এনে দেন ম্যাক্স ও’ডাউড। তবে ইনিংসের চতুর্থ ওভারে প্রথমবার বোলিংয়ে এসেই তাকে ফেরান তাসকিন আহমেদ।
ফেরার আগে ৩ চার ১ ছক্কায় ১৫ বলে ২৩ রানের ইনিংস খেলেন ম্যাক্স। তিনি ফেরার পর কমে এসেছে রানের গতি। বিক্রম জিৎ ও তেজা নিদামানুরু দেখে-শুনেই খেলছেন।
৬ ওভার শেষে ডাচদের সংগ্রহ ১ উইকেটে ৩৪। বিক্রম জিৎ ৯ বলে ৩ ও ১২ বলে ৭ রানে ব্যাট করছেন তেজা।
উল্লেখ্য, সিলেটে চলছে বাংলাদেশ-নেদারল্যান্ডস মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। যেখানে টসে জিতে ডাচদের আগে ব্যাট করতে পাঠিয়েছে টাইগাররা।
সব মিলিয়ে ১১ বছর পর বাংলাদেশের মাটিতে খেলতে নেমেছে নেদারল্যান্ডস। সর্বশেষ ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশে এসেছিল তারা। তবে স্বাগতিকদের সাথে এটাই তাদের প্রথম দ্বিপক্ষীয় সিরিজ।








