মাঠ কন্ডিশন আর উইকেট বিচারে ৩০৮ রানের লক্ষ্যটা খুব বেশি কঠিন ছিল না বাংলাদেশের জন্য। তবুও ৮৮ রানে হেরেছে বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচ জিততে পারলে মূল খেলায় নামার আগে আত্মবিশ্বাস আরো বাড়তো দলের সদস্যদের।
খেলা শেষে বাংলাদেশ দলের ওপেনার লিটন দাসও স্বীকার করলেন সে কথা। বললেন, ‘জিততে পারলে প্রস্তুতিটা আরও ভালো হতো। উইকেট এবং মাঠ অনুযায়ী ৩০০ রান খুব বড় স্কোর ছিল না। আমরা ভালো ক্রিকেট খেলিনি তাই হেরেছি। তবে সব মিলিয়ে খারাপ হয়নি।’
প্রস্তুতি ম্যাচে ৮৮ রানে হেরেছে বাংলাদেশ। আয়ারল্যান্ড উলভস ৮ উইকেটে ৩০৭ রান করেছে। জবাবে ২১৯ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচ শেষে লিটন কুমার দাস দিয়েছেন হারের ব্যাখ্যা।
জিততে না পারলেও বাংলাদেশ দলের প্রস্তুতিটা ভালোই হয়েছে বলে মনে করেন বাংলাদেশ দলের এই ব্যাটসম্যান।
বাংলাদেশের প্রথম ম্যাচ মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সেদিন ঠান্ডার সঙ্গে ঝরতে পারে বৃষ্টিও। কন্ডিশন কোনো সমস্যা হবে কি না? এই প্রশ্নে লিটন হেসে জবাব দিলেন, যদি ঠান্ডা থাকে বৃষ্টি হয় তাহলে ওভাবেই খেলতে হবে।
গুরুত্বহীন ম্যাচ, তবুও জিতা দরকার ছিল দলের আত্মবিশ্বাস রাড়ানোর জন্য হলেও।








