ফেনীতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লীগ বুধবার সকালে শুরু হয়েছে। ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহরের ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী। উদ্বোধক ছিলেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কামরুল ইসলাম চৌধুরী।

ক্রিকেট উপ-কমিটির আহবায়ক চৌধুরী আহমেদ রিযাদ আজিজ রাজিবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পিকেএম এনামুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) রবিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

ক্রীড়া সংগঠক শরীফুল ইসলাম অপুর সঞ্চালনায় আরো অতিথি ছিলেন মাকেন্টাইল ব্যাংক জোনাল ব্রাঞ্চ প্রধান মাহমুদুল করিম, ফেনী শাখার ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন, দাগনভূঞা শাখার ব্যবস্থাপক মামুনুর রশীদ, কোরাইশমুন্সি শাখার ব্যবস্থাপক মনোয়ার হোসেন সেন্টু, রাজনগর শাখার ব্যবস্থাপক জিয়াউল করিম, মুন্সিরহাট শাখার ব্যবস্থাপক জিয়া উদ্দিন আহমেদ, ব্যাংক কর্মকর্তা আশফাক খাঁন, মাইদুল হোসেন, সিরাজুল হক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম রব্বানী, সদস্য জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, আজম চৌধুরী, দীপক চন্দ্র নাথ, আবুল হোসেন, নুরুল আফছার কবীর শাহাজাদা, আশ্রাফুল আনোয়ার শিমুল, মো: তৌহিদুল ইসলাম তুহিন ও জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন উর রশিদ প্রমুখ।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব ও ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাব।