স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে এবার বিদায় নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এটি বাংলাদেশের পঞ্চম উইকেটের পতন। তবে হাফ সেঞ্চুরি অতিক্রম করে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন লিটন দাস।

হারারেতে আজকের এ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে।

এ পর্যন্ত রান সংগ্রহে লিটন দাসই এগিয়ে রয়েছেন। এছাড়া দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান নিয়ে বিদায় নিলেন মাহমুদউল্লাহ। তার সংগ্রহ ৩৩, খেলেছেন ৫২ রান। আছে একটি ছয়ের মারও।

এর আগে অধিনায়ক তামিম ইকবাল ওপেনিংয়ে নেমে আউট হয়ে যান শূন্য রানে। সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুন করেন ১৯ রান এবং মোসাদ্দেক হোসাইন আউট হন ৫ রান করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৮৬। লিটন দাসের (৯৩) সাথে আছেন আফিফ হোসেন (৬)।