বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতেছে নিউজিল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম লাথাম। তার মানে আগে ফিল্ডিং করতে হচ্ছে বাংলাদেশকে।

বুধবার বিকেল ৪টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ স্কোয়াডে ফিরেছেন লিটন কুমার দাস ও মুশফিকুর রহীম। নেই তামিম। একাদশে জায়গা হয়নি সৌম্য সরকারের।
নিউজিল্যান্ড দলে অভিষেক হচ্ছে দুজনের। তারা হলেন রাচিন রাবিন্দ্র ও কোল ম্যাককঞ্চি।

বাংলাদেশ দল :
লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসন, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।