সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়। শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেটে বড় তারকা তিনি। স্বাভাবিকভাবেই তার ভক্ত-সমর্থকের সংখ্যাও অনেক বেশি। সংখ্যাটা কেমন?

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তত ১৫ মিলিয়ন (দেড় কোটি) মানুষ পছন্দ করেন সাকিবকে। ইতোমধ্যে দেড় কোটি ছাড়িয়ে গেছে সাকিব আল হাসানের অফিসিয়াল পেজের ফলোয়ার সংখ্যা। ফলোয়ারদের নতুন মাইলফলক স্পর্শ করে সাকিব আল হাসান আবেগাপ্লুত। জানিয়েছেন, তার ভক্তরাই বিশ্বের সেরা।

দেড় কোটি ফলোয়ার ছাড়ানো উপলক্ষে নিজের পেজে একটি ছবি আপলোড করেছেন সাকিব। যেখানে লেখা রয়েছে, বড় স্বপ্ন দেখার ১৫ কোটি কারণ।

এই ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি, সারা বিশ্বের মধ্যে আমার ভক্তরাই সবার সেরা। আমার ভালো ও খারাপ সময়ে আপনারা যেভাবে ভালোবাসা ও দোয়া করেছেন, তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’