টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্বে এ গ্রুপে আজ আবুধাবিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। দুই দলই তাদের প্রথম ম্যাচ জিতেছে। তাই এই ম্যাচটা গ্রুপ শ্রেষ্ঠত্বের পথে একধাপ এগিয়ে যাওয়ার। এমন ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতেছে আয়ারল্যান্ড।

টসে জিতে প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। তবে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। দ্বিতীয় বলেই উইকেট হারায় তারা। পরে দ্বিতীয় ওভারের তৃতীয় ও ৪র্থ বলে পর পর হারায় আরো দুটি উইকেট।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৯।