টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ-১-এ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে টসে জিতেছে বাংলাদেশ।
আবুধাবির এ ম্যাচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক।
মূল পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় আজ জেতার সর্বোচ্চ চেষ্টা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
অপরদিকে ইংল্যান্ড প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় নিয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে রয়েছে।
বাংলাদেশ স্কোয়াড
মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড স্কোয়াড
জেসন রয়, জোস বাটলার (উইকেটকিপার), ডাউইড মালান, জনি বেয়ারস্ট, লিয়াম লিভিংস্টোন, ইয়ন মরগান, মঈন আলি, ক্রিস ওকস, ক্রিস জরডান, আদিল রশিদ ও টিমাল মিলস।








