পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আজ রোববার। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় লাহোরের বিখ্যাত গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
সপ্তম আসরের ফাইনালে উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান সুলতানসের মুখোমুখী হবে শাহিন শাহ আফ্রিদির লাহোর কালান্দার্স।
ব্যাটে-বলে দারুণ পারফর্ম দেখিয়েই ফাইনাটের টিকিট পায় দল দুটি। সেই হিসেবে শক্তিমত্তায় তারা উভয়ই বেশ শক্তিশালী। তবে রোববার ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হবে কোন দল তা জানতে অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ পর্যন্ত।
উভয় দলই ম্যাচ জিততে বদ্ধপরিকর। ম্যাচের আগেই গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটে-বলে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন দুই দলেরই খেলোয়াড়েরা।
ফাইনাল নিয়ে উচ্ছ্বসিত দুই দলেরই সমর্থকেরা। আশা করা হচ্ছে- লাহোরে আজ একটি জম্পেশ লড়াই হবে।








