গ্লোবাল সুপার লিগে নিজের প্রথম ম্যাচে ব্যাটে-বলে উদ্ভাসিত ছিলেন সাকিব আল হাসান। হয়েছিলেন ম্যাচ সেরাও। তবে দ্বিতীয় ম্যাচে কিছুই করতে পারলেন না। বিতৃষ্ণ একটা রাত পাড় করেছেন তিনি। ২৪ ঘণ্টার ব্যবধানে মুদ্রার উল্টো পিঠ দেখলেন।

শুক্রবারের ম্যাচে ব্যাটে-বলে যেমন ব্যর্থ ছিলেন সাকিব, তেমনি দলও হেরেছে বড় ব্যবধানে। ৭ উইকেটে হেরেছে দুবাই ক্যাপিটালস।

সাকিবের নিষ্প্রভ দিনে আগে ব্যাট করে ক্যাপিটালস তোলে ৮ উইকেটে ১৪১ রান। সহজ এই লক্ষ্য ৩ উইকেট হারিয়ে ১৮ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে হোবার্ট হারিকেনস।

আগের দিনে তিনি খেলেছিলেন ৩৭ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস। এরপর চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৩ রান খরচে নিয়েছিলেন ৪ উইকেট। এবার ভিন্ন।

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে সাকিব ১০ বল খেলে করেন ৭ রান, যার মধ্যে ছক্কাই একটি। এরপর দুবাইয়ের হয়ে বোলিং শুরু করেন সাকিবই। তবে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে সাকিব ১০ বল খেলে করেন ৭ রান, যেখানে ছক্কা ছিল একটি।

এরপর বোলিং শুরু করেন সাকিবই। ৪ ওভারে খরচ ৩৪ রান দিলেও ছিলেন উইকেট শূন্য।

দুবাইয়ের পরের ম্যাচ সোমবার ভোরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে।