চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৮৮ রান করেছে ভারত।
আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট হাতে নেমে দ্বিতীয় ওভারে ওপেনার শুভমান গিলকে (৫) হারায় ভারত।
দ্বিতীয় উইকেটে ৩৪ বলে ৬৬ রান যোগ করে ভারতকে ভাল অবস্থায় নেন আরেক ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। পাঁচটি চার ও দু’টি ছক্কায় ১৫ বলে ৩৮ রান করে আউট হন অভিষেক।
টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরি তুলে বিদায় নেন স্যামসন। তিনটি করে চার-ছক্কায় ৪৫ বলে ৫৬ রান করেন তিনি।
অভিষেক ও স্যামসনের পর ভারতের মাত্র তিনজন ব্যাটার দুই অংকে পা রাখতে পারেন। অক্ষর প্যাটেল ১৩ বলে ২৬, তিলক ভার্মা ১৮ বলে ২৯ ও শেষ দিকে হর্ষিত রানা ৮ বলে অপরাজিত ১৩ রান করেন। এতে ২০ ওভারে ৮ উইকেটে ১৮৮ রান পায় ভারত।
ওমানের শাহ ফয়সাল-জিতেন রামানান্দি ও আমির কালিম দু’টি করে উইকেট নেন। বাসস








