বাংলাদেশকে অপমানের কড়া জবাব দিলেন তানজিম সাকিব। রবিচন্দন আশ্বিনকে সরাসরি বোল্ড করে দিলেন তিনি। ভারতীয় এই স্পিনার যেন পড়ে গেলেন উল্টো ফাঁদে।
এশিয়া কাপ ঘিরে জেগে উঠেছে ক্রিকেট পাড়া। আমেজ ছুঁয়েছে সবাইকে, শুরু হয়েছে আলোচনা। বিভিন্ন দলের শক্তি-সামর্থ্য অবস্থা নিয়ে মুখ খুলছেন বিশ্লেষক থেকে সাবেক ক্রিকেটাররা।
তেমনি ভারতের সাবেক স্পিনার আশ্বিন বৃহস্পতিবার নিজের ইউটিউব চ্যানেলে এশিয়া কাপের দলগুলো নিয়ে বিশ্লেষণ করতে করতে একপর্যায়ে বাংলাদেশ দলকে খোঁচা মেরে বসেন।
টাইগারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘বাংলাদেশ নিয়ে কী বলব, সেটাই তো জানি না। বোলিংয়ে কিছুটা সামর্থ্য আছে, কিন্তু ব্যাটিংয়ে লিটন ছাড়া কোনো ক্লাস দেখছি না। এরা আসলে কিভাবে ভারতের প্রতিদ্বন্দ্বিতা করবে?’
অবশ্য সাবেক এই ভারতীয় ক্রিকেটারের মন্তব্য পাত্তা দিচ্ছে না বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে তানজিম সাকিব জানিয়েছেন, যার যা ইচ্ছে বলতে পারেন। কারো কথা আটকে রাখার কোনো সুযোগ নেই।
তানজিম বলেন, ‘আপনি কারো মুখ আটকে রাখতে পারবেন না। আমার মুখ আছে, আমি যা ইচ্ছা তাই বলতে পারব। বিশেষ করে যারা চুক্তির মাঝে নেই। কে কী বলল না বলল, এগুলোয় আসলে কিছু আসে-যায় না।’
অবশ্য অশ্বিনের এই টিকা-টিপ্পনী পেছনে ফেলে বৃহস্পতিবারই হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। তবে পরের রাউন্ডে যেতে হলে এখনো কঠিন পরীক্ষা দিতে হবে টাইগারদের।
শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে সামনের ম্যাচ দুটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। শনিবার লঙ্কানদের বিপক্ষে তাই নিজেদের সেরা ক্রিকেট খেলার আশ্বাস দিয়েছেন তানজিম সাকিব।
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি। এখানে একটা লক্ষ্য নিয়ে এসেছি। আমরা আমাদের সেরাটা খেলব। এখন আমাদের বড় দল বলল, ছোট দল বলল, ওটা আসলে দেখার কোনো সময়ই নেই।’









