টি-২০ বিশ্বকাপে আজকের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। এই ম্যাচে যুক্তরাষ্ট্রের হয়ে মাঠে দেখা যেতে পারে পাকিস্তানের সাবেক পেসার এহসান আদিলকে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জিও নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের টি-২০ বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত হয়েছেন ইহসান আদিল।

জসদীপ সিংয়ের জায়গায় এহসান আদিলকে মার্কিন দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। জসদীপ সিং কাঁধের ইনজুরিতে আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে গেছেন।

এহসান আদিল পাকিস্তানের হয়ে তিনটি আন্তর্জাতিক টেস্ট ও ছয়টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

আজ বিশ্বকাপের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে; প্রথম ম্যাচে নামিবিয়া ও নেদারল্যান্ড পরস্পরে মুখোমুখি হবে, দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তৃতীয় ম্যাচটি খেলবে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান।