গত সপ্তাহে প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাত্র ৪৫ মিনিট খেলেছিলেন নেইমার। পায়ের পাতার চোটের জন্য নেইমার গত জানুয়ারির পর আর খেলতে পারেননি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলার পর নেইমার বলেছিলেন, ‘আমি এখন ৮০ শতাংশ ফিট। তবে ১৭ জুন প্রথম ম্যাচের আগে আমি সম্পূর্ণ ফিট হয়ে উঠব।
এই প্রসঙ্গে শনিবার ব্রাজিলের কোচ তিতে বলেছেন, ‘আমি আগামী ১৭ জুন সুইজারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ লিগের প্রথম ম্যাচে নেইমারের কাছ থেকে বেশি কিছু আশা করছি না। তারপর কোস্টারিকা আর সার্বিয়া ম্যাচ আছে। আস্তে আস্তে ফিট হয়ে উঠুক। কোনো তাড়াহুড়ো নেই।’
তিতের কথা শুনে মনে হয়েছে, তিনি চাচ্ছেন গ্রুপ লিগের ম্যাচে আস্তে আস্তে নেইমারকে খেলিয়ে তাকে ফিট করে নিতে। তিতে মনে করছেন, নেইমারকে গ্রুপ লিগের চেয়েও নক আউটে অনেক বেশি প্রয়োজন হবে। একদিক থেকে তিতের হিসাবে তেমন ভুল নেই। গ্রুপ লিগে গ্যাব্রিয়েল হেসাসের মতো স্ট্রাইকার থাকায় তিতে হয়তো এমন ছক করছেন।
আরো পড়ুন : স্বস্তির জয়ে প্রস্তুত জার্মানি
অবশেষে জয়খরা কাটল জার্মানির। বৈশ্বিক ফুটবলের শ্রেষ্ঠত্ব অক্ষুণœ রাখার দুঃস্বপ্নের প্রস্তুতির সমাপ্তি খেলায় জয়োৎসবের সৌভাগ্য হয়েছে ২০১৪ সালের চ্যাম্পিয়নদের। তবে ইউরোপীয় এলিট ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন টিম জার্মানির মাঠের নৈপুণ্যে মন ভরেনি ভক্তদের। উল্টো সৌদি আরবের মতো প্রতিপক্ষে মোকাবেলায় ব্রাজিল আসরের চ্যাম্পিয়নদের ঘাম ঝরানো জয় শঙ্কা বাড়িয়ে দিয়েছে জার্মানদের শ্রেষ্ঠত্ব অটুট রাখার রাশান বিশ্বকাপের সাফল্যের উৎসবের। শুক্রবার লেভারকুসেনে অনুষ্ঠিত প্রীতিম্যাচে ফিফা র্যাংকিংয়ের অনেক নিচুতে থাকা সৌদি আরবকে হারাতেই কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিতে হয়েছে জার্মানদের। আসন্ন রাশিয়া বিশ্বকাপের শেষ প্রস্তুতির খেলায় তারা জয়োৎসব করেছে সৌদি আরবকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে। টানা ৫ প্রীতিম্যাচে জয়শূন্য জার্মানদের এটিই প্রথম সাফল্য রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতির মিশনে। একই দিনের আরেক ম্যাচে বিশ্বকাপ প্রস্তুতির বহু-প্রতীক্ষিত জয়ের দেখা পেয়েছে ইউরোপের লড়াকু দল ক্রোয়েশিয়া। পর পর দুই হাইভোল্টেজ খেলায় হারের ধাক্কা পেছনে ফেলার মিশনে লুকা মডরিচ-র্যাকিচিচের মতো প্লে-মেকার সমৃদ্ধ দলটি দুর্দান্ত কামব্যাক নৈপুণ্য উপহার দেন।
হোম ভেনু গ্রাডাস্কি ভিআরটি স্টেডিয়ামের খেলায় প্রথম পিছিয়ে পড়ার পরও ক্রোয়েশিয়া ২-১ গোলে হারিয়ে দেয় আসন্ন বিশ্বকাপের আফ্রিকান প্রতিনিধি সেনেগালকে। ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধের খেলায়। ৪৮ মিনিট সফরকারী আফ্রিকার দলটিকে এগিয়ে দেন ইসমাইল সার। প্রথমে পিছিয়ে পড়ার পরই খোলস ছেড়ে বেরিয়ে আসেন ক্রোয়েট ফুটবলাররা। সাফল্য পেতেও দেরি হয়নি তাদের। ৬৩ মিনিটে তারকা অ্যাটাকার ইভান পারিসিচ দর্শনীয় ফ্রি-কিক গোলে সমতায় ফেরান স্বাগতিকদের। পরপর দুই হাইভোল্টেজ প্রীতিম্যাচের হারের যন্ত্রণা পেছনে ফেলতে মরিয়া ক্রোয়েটদের উদ্ধারে এগিয়ে আসেন রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার লুকা মডরিচ। নির্ধারিত সময় শেষ হওয়ার ১২ মিনিট আগে তার চমৎকার পাস থেকে দারুণ এক গোলে ক্রামারিচ ২-১ গোলে এগিয়ে দেন ক্রোয়েশিয়াকে। শেষ পর্যন্ত তার ওই গোলটিই নেতৃত্ব দেয় দলটির আসন্ন বিশ্বকাপের স্বস্তির প্রস্তুতি সমাপ্তির সাফল্যে।
লেভারকুসেন স্টেডিয়ামে জার্মানির সাম্প্রতিক সময়ের জয় খরা কাটানোয় এক্স ফ্যাক্টর পারফরম্যান্স উপহার দেন তারকা অ্যাটাকার মার্কো রুইস। ২০১৬ সালের পর প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে দারুণ সব ড্রিবলিংয়ে নজর কাড়েন ভক্তদের। জার্মানির প্রথমে লিড নেয়ার গোলের বলও তিনি জোগান দেন। অষ্টম মিনিটে রুইসের ডিফেন্স চেরা ক্রসের বল চোখের পলক না পড়তেই সৌদি আরবের জালে ঢুকিয়ে দেন টিমো ওয়ার্নার। বিরতির দুই মিনিট আগে উমরের আত্মঘাতী গোল খেলার রেস থেকেই ছিটকে দেয় সফরকারীদের। তবে শেষ পর্যন্ত লড়াকু নৈপুণ্য অব্যাহত রাখার পুরস্কার ধরা দেয় সৌদির তিলকে।
নির্ধারিত সময় শেষ হওয়ার ৬ মিনিট আগে আল জাসিমের গোলে হারের ব্যবধান ২-১ এ নামিয়ে আনতে সক্ষম হয় এশিয়ার জায়ান্ট সৌদি আরব। ২০০২ সালের বিশ্বকাপের গ্রুপপর্বে খেলায় তাদেরকে ৮-০ গোলে বিধ্বস্তের লজ্জা হজমে বাধ্য করেছিল জার্মানি। দিনের অন্য আরেক ম্যাচের লড়াইয়ে জিতেই রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতির মিশন সমাপ্ত করেছে সুইজারল্যান্ড। হোম ভেনুতে প্রীতিম্যাচে তারা ২-০ গোলে হারিয়ে দেয় জাপানকে।









