জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। যদিও ঢাকার মাঠে তিনি প্রথমে ছিলেন ফুটবলার। ১৯৮৭ সালে ভিক্টোরিয়ার হয়ে স্ট্রাইকিং পজিশনে খেলতেন।
পরে পুরোদস্তুর ক্রিকেটার হয়ে যান। এখন তিনি অস্ট্রেলিয়া প্রবাসী। তবে চাকরি করছেন আইসিসির এশিয়া জোনের ডেভেলপমেন্ট ম্যানেজার পদে। থাকের দুবাইতে।
সোমবার তিনি হঠাৎ হাজির বঙ্গবন্ধু স্টেডিয়ামে। প্রেসবক্সে বসেই উপভোগ করলেন ঢাকা আবাহনী এবং রহমতগঞ্জের ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। জানতে চাইলেন বিভিন্ন দল সম্পর্কে। সাংবাদিকদের সাথে বসেই খেলা উপভোগ করে জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।





