গত মার্চে হওয়ার কথা ছিল কাতার-বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি। পরে তা অক্টোবরে আনা হয়। করোনায় দুই পরিকল্পনাই ভেস্তে গেছে। এই বাছাই পর্ব আগামী বছর হওয়ার কথা থাকলেও কাতার এবং বাংলাদেশ উভয় দেশই রাজী ৪ ডিসেম্বরে কাতার গিয়ে ম্যাচটি খেলতে। ফিফাও আগে জানিয়েছিল দুই দেশ পরস্পর রাজি থাকলে তাদের কোনো সমস্যা নেই।
কাতার এখন এই ম্যাচ ৪ ডিসেম্বর আয়োজনে ফিফা-এএফসির অনুমতি আদায়ের অপেক্ষায়। এদিকে এই ম্যাচ হলে তা বাংলাদেশের জন্য ভালোই হবে। তাদের দারুন প্রস্তুতি হবে নেপালের বিপক্ষে দুই ফিফা প্রীতি ম্যাচে। জানান বাংলাদেশ কোচ জেমি ডে।
অবশ্য তিনি উল্লেখ করেন, ‘এখনওতো ম্যাচটি চ’ড়ান্ত হয়নি।’ সে সাথে ১৭ নভেম্বর নেপালের সাথে দ্বিতীয় ম্যাচ শেষে লাল সবুজরা আরো সময় পাবে নিজেদের তৈরী করতে। আগামী এক সপ্তাহের মধ্যেই এই ম্যাচের বিষয়ে সব জানা যাবে।
উল্লেখ্য গত বছর ঢাকায় কাতার বহু কস্টে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশকে।





