জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা জেলা। সোমবার রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-১ গোলে হারায় রংপুর জেলাকে।

বিজয়ী দলের নবিরন খাতুন দু’টি এবং অর্পিতা বিশ্বাস অপর গোল করেন। রংপুরের গোলদাতা খাদিজা। ফাইনাল সেরা হয়েছেন মাগুরা অধিনায়ক নবিরন। টুর্নামেন্ট সেরা একই দলের সুবর্না খাতুন। সেরা উঠতি খেলোয়াড় রংপুরের রেশমা আক্তার। ৯ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মাগুরার অর্পিতা বিশ্বাস।

আসরের চ্যাম্পিয়ন দল ৫০ হাজার এবং রানার্সআপ দল ২৫ হাজার টাকা পায়। সেরা খেলোয়াড়দের হোম অ্যাপায়েন্স দিয়েছে ওয়ালটন।