শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ ফুটবলে শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। ফুটবলাররা রয়েছে বেশ চনমনে। এমন অবস্থায় একটি বিষয় বেশ আলোচনার জন্ম দিয়েছে। আর তা হলো বাংলাদেশ ক্যাপ্টেন জামাল ভূঁইয়ার জার্সি ও শর্টসের নম্বরের অমিল।
অধিনায়ক জামাল ভূঁইয়া ৬ নম্বর জার্সি পড়ে থাকেন। প্রথম ম্যাচে জার্সি ছয় নম্বর থাকলেও প্যান্ট পরেছিলেন পাঁচ নম্বর। ম্যাচ শুরুর আগে রেফারির সঙ্গে দাঁড়িয়ে টস করেছেন এভাবেই। খেলাও শুরু করেছিলেন।
মিনিট দশেক পরেই অধিনায়ক জামাল ভূঁইয়া দ্রুত মাঠ ছাড়েন। একটু পরেই ঢুকেন মাঠে। তখন আবার সব ঠিক। মানে জার্সি ও শর্টসের নম্বও একই, ৬। এমন ভুলটা কেন হলো? এ রকম ভুলের ক্ষেত্রে সংশ্লিষ্ট খেলোয়াড় ও রেফারির দায়টাই বেশি। খেলোয়াড়রা কয়েক ধাপ প্রক্রিয়া সম্পন্ন করে মাঠে নামেন।
রেফারি, ম্যাচ কমিশনার খেলোয়াড় তালিকার নম্বর অনুযায়ী ড্রেসিং রুমে ডাক দেন। তখন ওই খেলোয়াড় সামনে আসেন। তখন রেফারি খেলোয়াড় তালিকার সাথে জার্সি ও প্যান্টের নাম্বার ঠিক আছেন কি না দেখেন। এমন প্রক্রিয়ায় আসলে নম্বরের অমিল থাকার কথা নয়। কিন্তু তারপরও হয়ে গেছে। তবে বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের জন্ম দিয়েছে।









