দুই হলুদ কার্ডের জন্য বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে খেলা হয়নি রাকিব হোসেনের। নিষিদ্ধ ছিলেন ভারতের বিপক্ষে লাল কার্ড পাওয়া বিশ্বনাথ ঘোষও। ফলে তাদের বিকল্প হিসেবে শুক্রবার মালদ্বীপের বিপক্ষে সোহেল রানা ও রহমত মিয়াকে একাদশে সুযোগ দেন কোচ।

অবশ্য এই দু’জনই যে খেলবেন তা ভারতের বিপক্ষে ম্যাচের সময়ই বোঝা গিয়েছিল। বদলি হিসেবে তাদের সে ম্যাচে মাঠে নামান কোচ অস্কার ব্রুজন। জ্বর পরবর্তী ক্লান্তি দূর না হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হয়নি সোহেল রানার। ফলে ইব্রাহিমকে সুযোগ দেয়া হয় সোহেল রানার স্থানে। ইয়াসিন আরাফাতের একাদশে খেলার আগ পর্যন্ত রহমত ছিলেন প্রথম পছন্দ।