বলো তো, এবার বিশ্বকাপ নেবে কোন দল?
ফাইনালে যে দল বেশি গোল দেবে।
তুমি কোন দল সাপোর্ট করবে?
বাসার ছাদে ভাড়াটিয়া যে দলের পতাকা টাঙাবে সে দল। খরচ করে পতাকা কিনতে পারব না।
মেসি কোন দলের প্লেয়ার?
যে দলের জার্সি পরে খেলতে নামবে সে দলের।
আপনার বাসায় তো একটা টিভি আছেই। আরেকটা কিনলেন কেন?
গিন্নির সিরিয়ালের সময় আমার প্রিয় দলের খেলা শুরু হলে রিমোট নিয়ে মহাযুদ্ধ লাগতে পারে, এই আশঙ্কায়।
বিশ্বকাপে অপরাজিত কোন দল আছে?
যে দল কখনো বিশ্বকাপে খেলেনি।
