সেরা সেরা দলের খেলা
খুশির মাতম সারা বেলা
ঝড় তুলেছে বিশ্বকাপ,
আমার দলের পে আমি
জগৎ জুড়ে নামীদামি
ভয় করি না বাপ রে বাপ।
সেরার সাথে সেরা খেলে
ভয়ের দেয়াল ভেঙে ফেলে
এক্কবোরে খাপের খাপ,
কেউবা ম্যাচে হারে যদি
পস্তাতে হয় নিরবধি
নি¤œ থেকে উচ্চচাপ।
চ্যাম্পিয়নের দিচ্ছে উঁকি
স্বপ্ন প্রাণে আঁকিবুকি
যে হেরেছে ব্যথার ছাপ,
প্রতি ম্যাচে জিতলে পরে
আনন্দেরই বৃষ্টি ঝরে
এগিয়ে যায় আরেক ধাপ।
