গোল খেয়েছে দল বেশি কার
কিংবা দিছে বেশি
কার খেলোয়াড় নাজুক ভীষণ
শক্ত বা কার পেশি।
শেষ হয়েছে খেলা এবার
কাপ নিয়েছে অন্যে
তারপরও ঠিক তর্ক চলে
নিজের দলের জন্যে।
খাইছে কেন সাতটা ব্রাজিল
আর্জেন্টিনা চারটা
ক্রোয়েশিয়ার ধরল চেপে
ফ্রান্সে এসে ঘাড়টা।
ভিনগ্রহের ঐ খেলোয়াড়ে
মানলো কেন হারও
অভিনয়ের কারিশমাটা
দেখালো নেইমারও।
কেউ পেয়েছে কাপ বেশি কেউ
আর পাবে না কভু
বিশ্বকাপের খেলা শেষেও
চলছে লড়াই তবু।
