দুষ্টবিড়াল মিষ্টি করে
ডাকত যখন মাঁও!
ইলশে-কাঁটা ছুড়ে খোকা
বলত হেসে-খাও।
শুধু কি আর কাঁটা দিত?
দিত ছুড়ে মাছও,
মাছ খেয়ে যে খুশি মনে
করত আবার নাচও।
নাচতে নাচতে সেই না বিড়াল
মনে মনে ভাবে-
এখন থেকে ইলশে ভাজা
একলা বসে খাবে।
খোকার মায়ে মাছের বাঁটি
চারপায়িতে রাখে,
দুষ্টবিড়াল মাছটি খেয়ে
চুপটি বসে থাকে!
