রকমারি পোশাকেতে
গোলাপটা লাল
নববধূ লজ্জায়
রাঙিয়েছে গাল।

জোড়া জোড়া থাকে সবে
হাত রেখে হাতে
গল্পেতে মশগুল
চলে সাথে সাথে।

খোপা ভরা ফুলগুলো
দেখে চেয়ে চেয়ে
মৌমাছি খুশি বেশ
ফুলগুলো পেয়ে।

লাল শাড়ি গয়নাতে
রমণীর দলে
গুন গুন সুরে দ্যাখো
গান গেয়ে চলে।

প্রেমিকের ভাব দেখে
প্রেমিকারা হাসে-
ভালোবাসা দিবসেতে
বড় ভালোবাসে।