সরল অঙ্ক জটিল করো
ইচ্ছেমত কায়দা
ভাড়াটিয়ার কান্ধে চড়ে
খাচ্ছ লুটে ফায়দা।

ভাড়াটিয়ার থাকা খাওয়া
কখন যেন রুদ্ধ
দিনে দিনে খরচ বাড়ে
জীবন মহাযুদ্ধ।

বাড়িঅলা চিন্তা ঝেড়ে
মনে ভীষণ ফুর্তি
লাখো লাখো ব্যাংকে টাকা
করো বছরপূর্তি।

বাড়িঅলা তোমরা পাষাণ
মানবতা পুড়ছে
মঙ্গল গ্রহে বানাবে নীড়
শখের ফানুস উড়ছে।

সুযোগ বুঝে লাগাম ধরে
করছ ভাড়া বৃদ্ধি
চাও না বুঝি কারো ভালো
দেখো যে সমৃদ্ধি।