ঈদের আগে টিকিট পেলে
আনন্দটা বেশি মেলে
সেই খুশিতে লম্ফ দিয়ে হই যে রোমান্টিক
কেনাকাটায় খুশি আছে
যতই থাকি দূরে-কাছে
এরও চেয়ে খুশি যে দেয় ঈদেরই টিকিট।

বন্ধু বলো স্বজন বলো
সবাই মিলে বাড়ি চলো
নাড়ির টানে ব্যাকুল হয়ে হয় যে একাকার
লাইন দিয়ে গভীর রাতে
টিকিট যখন পায় সে হাতে
চেহারাতে ঝিলিক মারে নয়তো দেখাবার।

আনন্দেতে গানটি গেয়ে
টিকিটটাকে হাতে পেয়ে
যে যার মতো আড্ডাটা দেয় বন্ধু মিলে সবÑ
টিকিট-টিকিট টিকিট-টিকিট
আনন্দটা দিচ্ছে যে ঠিক
একটা কথায় মুখে মুখে চলছে একই রব!