বাংলাদেশের দামাল ছেলে
ছক্কা মারে বলে বলে
বিপক্ষ দল খুব অসহায়
অবাক তাকায় চোখের জলে।

আগুনমাখা বলের গতি
বাংলা মায়ের হীরার মতি
সব ভেদাভেদ যাই যে ভুলে
উল্লাসেতে সবাই মাতি।

খেলে ওরা বাইশ গজে
আমরা যোগাই সাহস বুকে
ভয় করি না কোনো দলের
মাঠের বুকে দাঁড়াই রুখে।

দেশের জন্য জয় আনিতে
লাল-সবুজটা উড়াই দিতে
সাকিব ম্যাশে মুশফিকেরা
ভুল করে না ইউকেট নিতে।

শুভ কামনা ওদের তরে
কাপটা এবার আসুক ঘরে
খেললে তোমরা দেশটা জেতে
বিশ্ব কাঁপে বাঘের ডরে।