মিথ্যাবাদী চাপাবাজরা
বন্ধু কি আর হয়
মুখে মধু অন্তরে বিষ
এদের পরিচয়।
নিজকে ভাবে মহা জ্ঞানী
অন্যরা সব গাধা
চাপাবাজির সুরে বলে
বিলগেটস মোর দাদা।
সাথে থাকা চামচাগুলো
সাথে ধরে তাল
এরাই আবার পেছনে বলে
ব্যাটার মাথা টাল।
কেউবা বলে বাংলা খাইছে
গাজায় দিছে টান
তাইতো এমন উল্টা পাল্টা
সুরে গাইছে গান।
মিথ্যাবাদী চাপাবাজরা
হয়না কারো মিত্র
মানুষ নামের পশু এরা
ইবলিশের চিত্র।
