চাকরি পেলাম এক অফিসে
বসটা দারুণ কিপ্টে
কাজ দু’দিনের হলেও তিনি
করাতেন এক শিফ্টে।
অফিস শুরুর আগেই হতো
কাজটা শুরু রোজ
বেলা শেষে তখন তিনি
নিতেন না আর খোঁজ।
একটু এদিক ওদিক হলেই
বেতন কেটে তিনি
নোটিশ জারি করে দিতেন
প্রায় প্রতিদিনই।
সেই অফিসের কর্মীগুলো
কিপ্টে বসের জন্য
কাজের শেষে খুঁজতে যেত
চাকরি নতুন অন্য।
এসব জেনেও বলেন বসে
যা করি সব ন্যায়ই
তোমরা যারে ভাবছ কৃপণ
সে তো মিতব্যয়ী!
