আর নয় এক কেজি
কিনি এক পোয়া
পেঁয়াজের দাম আজ
নীলাকাশ ছোঁয়া।
কেউ কেউ আধা পোয়া
ছোট ছোট কেনে
বড় হলে ধরে কম
তাই সেটা চেনে।
বউ এক পেঁয়াজের
করে চার ভাগ
ডিম ভাজি দেখে তাই
মাটি হয় রাগ।
চার ভাগে চার ডিম
ভাজি করে রোজ
যদি চাও ঘরে এসে
নিয়ে যাও খোঁজ।
রকমারি ভাজি দেখে
নয় অপবাদ
পেঁয়াজের গুণে নয়
হাতে আছে স্বাদ।
পেট যদি না-ই ভরে
শোনো বলি ভাই
তার হাত মুখে নিয়ে
চেটে চেটে খাই!
