করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলে গেলেন এনাসথেশিয়ার আরেকজন খ্যাতিমান ডাক্তার। তিনি অধ্যাপক ডা. জলিলুর রহমান। তিনি তেজগাঁও’র ইমপালস হাসপাতালের এনাসথেশিয়া বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ছিলেন। তিনি ইমপালস হাসপাতালেই আইসিইউ-এ চিকিৎসা নিচ্ছিলেন।

ইমপালস হাসপাতালের প্রধান নির্বাহি খাদিজা ঝুমা জানান, ১০ দিন আগে অধ্যাপক জলিলুর রহমান করোনায় আক্রান্ত হন। মঙ্গলবার বিকাল ৩টার দিকে তিনি মারা যান। বাংলাদেশে এ পর্যন্ত ২৫ জনের বেশি ডাক্তার করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।