আপেল মাহমুদ রুহিয়া (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁও সদর উপজেলার কশালগাঁও (বাঁশবাড়ী) এলাকার কুখ্যাত মাদক কারবারি লালকে গ্রেফতার করেছে রুহিয়া থানা পুলিশ। তিনি এলাকার মৃত রফিজ উদ্দিনের ছেলে এবং তার বিরুদ্ধে মোট ২৭টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরেই তিনি মাদক কারবারের সাথে জড়িত ছিলেন এবং পুলিশ তার বিরুদ্ধে একাধিকবার অভিযান চালালেও ধরা পড়েননি তিনি।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার লাল একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, লালকে আদালতে পাঠানো হবে এবং তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর অগ্রগতি নিশ্চিত করা হবে।