নেপালের সাম্প্রতিক সঙ্কটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ছওয়াব ফাউন্ডেশন তার মানবিক কার্যক্রমের অংশ হিসেবে নুয়াকোট জেলার ৫ নং ওয়ার্ডে ৯২টি পরিবারের মধ্যে জরুরি প্রয়োজনীয় সামগ্রী ও ১০০টি ফুডপ্যাক বিতরণ করেছে।
এ সময় ১০০টি ফুডপ্যাকের পাশাপাশি  ২৩টি পরিবারকে রান্নার চুলা, অপর ২৩টি পরিবারকে তাঁবু, সোলার লাইট ও ম্যাট্রেস, অপর ২৩টি পরিবারকে হাইজিন প্যাক এবং অপর ২৩টি পরিবারকে কম্বল প্রদান করা হয়।  সঙ্কটকালীন সময়ে ৯২টি পরিবারের মধ্যে এসব সামগ্রী  বিতরণ করা হয় যা পরিবারগুলোর দৈনন্দিন প্রয়োজন মেটাতে এবং তাদের কিছুটা স্বস্তি দিতে সহায়ক হবে। উক্ত মানবিক সহায়তা কার্যক্রমে ছওয়াব ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার লোকমান হোসাইন তালুকদার উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। নেপালের স্থানীয় সহযোগী সংস্থা ঘবঢ়ধষ উবাবষড়ঢ়সবহঃ ঝড়পরবঃু (ঘউঝ)-এর সহযোগিতায় এই মানবিক কার্যক্রমটি বাস্তবায়ন করা হয়েছে। ছওয়াব ফাউন্ডেশন মনে করে, সঙ্কটের সময়ে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। ধর্ম, বর্ণ, দেশ ও জাতির সীমারেখা পেরিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ছওয়াব ফাউন্ডেশন প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনগুলোতে নেপালের আরো বেশি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তি।