খাগড়াছড়ি প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রামের শিার্থীদের নিজেদের যোগ্য ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সরকার দল-মত, ধর্ম, বর্ণ ও গোত্রের পরিচয় বিবেচনা না করে মেধার ভিত্তিতে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।
গত বুধবার খাগড়াছড়ি টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত শিাবৃত্তি, শিাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী ও নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, জেলা প্রশাসক আনোয়ার সাদাত ও পুলিশ সুপার মো. মোর্তজা আলী খান বক্তব্য দেন। পরে প্রতিমন্ত্রী গিরিফুল শিশু সদন ছাত্রাবাস ও বেতছড়ি মুখ খালের ওপর নির্মিত গার্ডার ব্রিজ উদ্বোধন করেন।