গোবিপ্রবি প্রতিনিধি
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীায় সহকারী জজ (সিভিল জজ) পদে নিয়োগের সুপারিশ পেয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আইন বিভাগের পাঁচ শিার্থী। গত বুধবার বিজেএস পরীার চূড়ান্ত ফলাফল প্রকাশের পর এই সাফল্য সামনে আসে।
সুপারিশপ্রাপ্ত শিার্থীরা হলেনÑ২০১৫-১৬ শিাবর্ষের আফরিনা আনসারী তুলি, ২০১৬-১৭ শিাবর্ষের হাসান মাহমুদ ও এমদাদুল ইসলাম, ২০১৮-১৯ শিাবর্ষের মোহাম্মদ শিবলু রহমান এবং ২০১৯-২০ শিাবর্ষের দেবব্রত ভট্টাচার্য্য।
শিাজীবন শেষ করেই এমন সাফল্যে উচ্ছ্বসিত দেবব্রত ভট্টাচার্য্য বলেন, অ্যাকাডেমিক পড়াশোনা শেষ হতেই বিজেএসে চান্স পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও চমকপ্রদ। পরিবারের আশীর্বাদ, শিকদের দিকনির্দেশনা ও কঠোর পরিশ্রমই এই অর্জনের মূল চাবিকাঠি। আমার ব্যাচ ও বিশ্ববিদ্যালয়ের প্রতি আমি চিরকৃতজ্ঞ।
বিভাগের এই গৌরবময় অর্জনে আনন্দ প্রকাশ করেছেন আইন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মানসুরা খানম। তিনি বলেন, বিভাগের সেশনজটমুক্ত শিা কার্যক্রমের ফলে শিার্থীরা সময়মতো স্নাতক শেষ করে বিজেএস পরীায় অংশ নিতে পেরেছে। এর আগে তিনজন বিচারক হলেও এবারই প্রথম একসাথে পাঁচজন সুপারিশ পেলেন, যার মধ্যে আমাদের প্রথম একজন নারী শিার্থীও রয়েছেন। এটি পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য বড় একটি গৌরব।