সানা
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং কুয়েতের ক্রাউন প্রিন্স সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর মধ্যে এক দ্বিপীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি নানা আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে দৃষ্টিভঙ্গি বিনিময় করেন দুই নেতা। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য নিশ্চিত করেছে। নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বুধবার এই উচ্চপর্যায়ের বৈঠকটি সম্পন্ন হয়। এ সময় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি আলোচনায় উপস্থিত ছিলেন।
সানা জানায়, দ্বিপীয় সংহতি বৃদ্ধি ও দুই দেশের সাধারণ স্বার্থসংশ্লিষ্ট সামরিক, কূটনৈতিক এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সুনির্দিষ্ট মতামত আদান-প্রদান করেন তারা। জাতিসঙ্ঘের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সিরিয়ার অংশগ্রহণের মধ্য দিয়ে গত মঙ্গলবার সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক বৈঠক ও সাধারণ বিতর্ক পর্ব শুরু হয়। বিশ্বনেতাদের এই উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।





