রেডিও পাকিস্তান ও সানা
সিরিয়ার সার্বিক অবকাঠামোগত পুনর্গঠন ও অর্থনৈতিক ভিত্তি পুনরুদ্ধারে সর্বাত্মক অবদান রাখার কথা জানিয়েছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বুধবার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে অনুষ্ঠিত দ্বিপীয় বৈঠকে এই আশ্বাস দেয়া হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, দামেস্কের সাথে ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন শাহবাজ শরিফ। একই সাথে তিনি সিরিয়ার সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য, ভৌগোলিক অখণ্ডতা এবং রাজনৈতিক স্বাধীনতার প্রতি ইসলামাবাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। সিরিয়ার জনগণের টেকসই শান্তি ও সমৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য কামনা করেন তিনি।
আলোচনাকালে দুই দেশের শীর্ষনেতা পারস্পরিক উচ্চপর্যায়ের সফর বিনিময় ও দ্বিপীয় প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন। এ ছাড়া বাণিজ্য, বিনিয়োগ, শিা, তথ্যপ্রযুক্তিসহ একাধিক সম্ভাবনাময় েেত্র অংশীদারত্ব বাড়ানোর সিদ্ধান্ত নেন তারা।
সিরিয়া পুনর্গঠনে সহায়তা দেয়ার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কূটনীতি, দ্বিপীয় সংলাপ এবং জাতিসঙ্ঘের নীতিমালার প্রতি বিশ্বস্ত থাকার আহ্বান জানান শাহবাজ শরিফ। বৈঠকে দুই নেতা সার্বিক আঞ্চলিক রাজনৈতিক প্রোপট নিয়েও আলোচনা করেন। এ সময় ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকারের দাবির প্রতি পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করেন শাহবাজ শরিফ। আন্তর্জাতিক আইন ও জাতিসঙ্ঘের প্রস্তাবনাবলি অনুসরণ করে ফিলিস্তিন সঙ্কটের একটি স্থায়ী ও ন্যায়সঙ্গত সমাধানের জোর তাগিদ দেন তিনি।





