রয়টার্স

ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় তিগ্রাই প্রদেশে পুনরায় তীব্র সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার আঞ্চলিক সশস্ত্র বাহিনী তিনটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের আধিপত্য নিজেদের নিয়ন্ত্রণে নেয়। একইসাথে একাধিক সীমান্ত এলাকায় কেন্দ্রীয় সরকারি বাহিনীর সাথে তাদের প্রত্য সশস্ত্র সঙ্ঘাত শুরু হয়। গত কয়েক মাস ধরে চলা এই বৈরী পরিস্থিতির জেরে ওই অঞ্চলে নতুন করে ব্যাপক মাত্রার যুদ্ধ শুরু হতে পারে। 
নতুন করে এই বৈরিতা বিস্তৃত হলে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) ও ইথিওপিয়া সরকারের মধ্যে সম্পাদিত ঐতিহাসিক শান্তিচুক্তিটি সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। স্মরণীয় যে, ভয়াবহ সেই গৃহযুদ্ধে লাধিক মানুষের প্রাণহানি ঘটেছিল। বর্তমানে তিগ্রাইর অভ্যন্তরীণ অস্থিতিশীলতার পাশাপাশি প্রতিবেশী ইরিত্রিয়ার সাথেও দেশটির দ্বিপীয় সম্পর্কের চরম অবনতি ঘটেছে। সংলগ্ন রাষ্ট্র সুদানেও গৃহযুদ্ধ চলমান রয়েছে, যার সাথে লোহিত সাগরে সরাসরি প্রবেশের অধিকার কেন্দ্র করে ইরিট্রেয়ার সাথে ইথিওপিয়ার সীমান্ত বিরোধ যুক্ত হয়েছে। এর ওপর মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূ-রাজনৈতিক সঙ্কটের আঁচ এসে পড়ছে আফ্রিকা শিং (হর্ন অব আফ্রিকা) অঞ্চলে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশেষজ্ঞরা ধারণা করছেন, তিগ্রাইর এই সঙ্ঘাত শেষ পর্যন্ত স্রেফ ইথিওপিয়ার অভ্যন্তরীণ গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না-ও থাকতে পারে।