রয়টার্স
কাজাখস্তানে নৌবাহিনীর একটি প্রশিণ মহড়া চলাকালে হঠাৎ উত্তাল সাগরে ভেসে গিয়ে ৯ সেনা সদস্যের মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে কাজাখস্তানের প্রতিরা মন্ত্রণালয়। প্রতিরা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশটির দণি-পশ্চিমাঞ্চলীয় মাঙ্গিস্তাউ উপকূলীয় এলাকায় নির্ধারিত সামরিক প্রশিণ কাজ পরিচালনা করছিলেন সেনারা। সেই সময় আচমকা আবহাওয়া প্রচণ্ড খারাপ রূপ নেয় এবং তীব্র ঝোড়ো হাওয়া ও বাতাসের ধাক্কায় সেনারা সাগরের গভীরে তলিয়ে যান।
প্রাথমিক প্রাপ্ত সূত্রে জানা গেছে, হঠাৎ সৃষ্ট এই দুর্যোগের কবলে পড়ে মোট ১৯ জন সেনা সদস্য সাগরে ভেসে যান। ঘটনাস্থল থেকে তিনজন সেনাকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছেন উদ্ধারকারীরা। নিখোঁজ থাকা অন্য সদস্যদের খোঁজে ওই জলাঞ্চলে ব্যাপক তৎপরতায় তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। উল্লেখযোগ্য, ঘটনাটি কাস্পিয়ান সাগরের আওতাধীন উপকূলীয় অঞ্চলে ঘটেছে। ঠিক কিভাবে সেনারা আকস্মিকভাবে প্রতিকূল স্রোতে নিয়ন্ত্রণের বাইরে ভেসে গেলেন, সে সংক্রান্ত পূর্ণাঙ্গ বর্ণনা এখনো কর্তৃপরে প থেকে স্পষ্ট করা হয়নি।





