এনডিটিভি

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় অবস্থিত যমুনা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী এক দূরপাল্লার স্লিপার বাসে অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন আরো বহু যাত্রী। বুধবার রাতে প্রায় ৩৫ জন আরোহী নিয়ে চলাচলকারী একটি শীতাতপ নিয়ন্ত্রিত পর্যটকবাহী বাসে আকস্মিক এই অগ্নিকাণ্ডের সূচনা হয়।
আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর প্রাথমিক ধারণা অনুযায়ী, বাসটির শীতাতপ নিয়ন্ত্রণকারী (এসি) যন্ত্রাংশে আচমকা বিস্ফোরণ ঘটলে এই বিপর্যয় ঘটে। সেই বিস্ফোরণ থেকে ইঞ্জিনে ব্যবহৃত লুব্রিকেটিং তেল ও রাসায়নিক উপাদানে দ্রুত আগুন লেগে যায়, যা মুহূর্তে পুরো যানবাহনে ছড়িয়ে পড়ে। বাসটি নয়ডা থেকে উত্তর প্রদেশের মহোবার অভিমুখে যাত্রা করছিল। মধ্যরাতে অগ্নিকাণ্ডের সময় গাড়ির অধিকাংশ যাত্রীই ঘুমে আচ্ছন্ন ছিলেন। চোখের সামনে আগুন ছড়াতে দেখে চারিদিকে চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা দেখা দেয়। অবস্থা বেগতিক দেখে চলন্ত বাস থেকেই জানালার কাচ ভেঙে লাফিয়ে আত্মরার চেষ্টা করেন বেশ কয়েকজন যাত্রী।
অগ্নিকাণ্ডের এই ঘটনায় সুনীল কুমার নামে এক ভুক্তভোগী যাত্রীর লিখিত এজাহারের পরিপ্রেেিত একটি আনুষ্ঠানিক মামলা (এফআইআর) দায়ের করা হয়েছে।