দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। ২০২৫-২৬ অর্থবছরে বন্দরের রাজস্ব আয় হয়েছে ৩৮৭ কোটি ৯৫ লাখ টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার হ্যান্ডলিংও। মঙ্গলবার মোংলা বন্দর কর্তৃপরে অডিটোরিয়ামে বন্দর কর্তৃপরে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব তথ্য জানান। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আয়ের ল্যমাত্রা ছিল ৩৪৭ কোটি ৮৭ লাখ টাকা। এর বিপরীতে আয় হয়েছে ৩৮৭ কোটি ৯৫ লাখ টাকা। আগের অর্থবছরের তুলনায় আয় বেড়েছে ৪০ কোটি আট লাখ টাকা। এ সময়ে বন্দরে এসেছে ৮১৫টি জাহাজ। কার্গো হ্যান্ডলিং হয়েছে এক কোটি ২২ লাখ ৫১ হাজার মেট্রিক টন, আর কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ২৯ হাজার ৭১৪ টিইইউজ। এ ছাড়া আমদানি হয়েছে ১২ হাজার ৭৫টি রিকন্ডিশন্ড গাড়ি। বিজ্ঞপ্তি।
এই সম্পর্কিত আরও
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ সাবেক এমপি-কন্যার
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
রাজশাহীতে পুলিশ মেধাবৃত্তি পেলেন ৬৯ শিক্ষার্থী
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
লালবাগে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে: মুহাম্মদ ফখরুল ইসলাম
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
আশুগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু
রোব, ০৪ অক্টোবর, ২০২৬





