শিা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়মিত কাস। সারা দেশের মতো রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজেও অনুষ্ঠিত হয়েছে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কাস। স্বপ্নপূরণের দীপ্ত সূচনার দিন বর্ণিল সাজ আর নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মাইলস্টোন কলেজ ক্যাম্পাস। একবুক স্বপ্ন নিয়ে শুরু হওয়া উচ্চমাধ্যমিক শিক্ষাজীবনের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান মাইলস্টোন কলেজের শিক্ষক ও শিক্ষিকারা। এ সময় নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক এবং উপাধ্যক্ষ (প্রশাসন) মো: মাসুদ আলম। শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব:)। তিনি বলেন, ‘একাদশ শ্রেণী পড়াশোনার একটি নতুন ধাপ। এটি এমন একটি সময় যা তোমাদের ভবিষ্যৎ পথরেখা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ বিজ্ঞপ্তি।
এই সম্পর্কিত আরও
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ সাবেক এমপি-কন্যার
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
রাজশাহীতে পুলিশ মেধাবৃত্তি পেলেন ৬৯ শিক্ষার্থী
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
লালবাগে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে: মুহাম্মদ ফখরুল ইসলাম
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
আশুগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু
রোব, ০৪ অক্টোবর, ২০২৬





