মেহেরপুর প্রতিনিধি  

বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ¦ালানি তেলের দাম কমলে তেলের দাম কমানো হবে। তিনি বলেন, বাংলাদেশ জ্বালানি তেল আমদানিনির্ভর দেশ। তেল আমদানির উৎসগুলোতে যুদ্ধাবস্থা বিরাজ করায় সারা বিশ্ব এর কুফল ভোগ করছে, জ্বালানি তেলের দাম বেড়েছে। বৈদেশিক মুদ্রা দিয়ে বিদেশ থেকে জ্বালানি তেল কিনতে হয়। তেলের দাম বৃদ্ধির পাশাপাশি পরিবহন ব্যয় ও বীমার প্রিমিয়ামও বেড়েছে। মূল্য সমন্বয় না করে সরকার কতদিন থাকতে পারবে? সরকার ছয় মাস চেষ্টা করেছে। যখন বিকল্প সামনে ছিল না, তখনই সরকারকে কঠিন এই সিদ্ধান্ত নিয়ে জ¦ালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে। 
মধ্যপ্রাচ্যের সঙ্কট দ্রুতই কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, দায়িত্বশীল রাষ্ট্রগুলোও বিষয়টি উপলব্ধি করেছে। সঙ্কট কেটে গেলে জ্বালানি বাজার স্থিতিশীল হবে। জ্বালানি তেলের দাম কমে এলে সরকারও দ্রুত দাম সমন্বয় করবে।
গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় বিষয়ে মেহেরপুর জেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, বিগত সরকারের ােভ ছিল জনগণের প্রতি। জনগণের প্রতি তাদের রাগ ছিল বলেই তারা সুষ্ঠু নির্বাচন দিতে চায়নি। কারণ তারা জানত, জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে তাদের প্রত্যাখ্যান করবে। এখন জনগণ ভোট দিয়ে একটি সরকার নির্বাচিত করায় তাদের রাগ হয়েছে জনগণের ওপর। তারা মনে করছে, এতদিন জনগণকে ভোটের বাইরে রাখার পর বিপ্লবের মাধ্যমে জনগণ আবার ভোট দিয়ে সরকার পরিবর্তন করেছে। এ কারণেই তারা সরকারকে অস্থিতিশীল করতে চায়। তিনি বলেন,  আমরা যারা জনপ্রতিনিধি হয়েছি তাদের জনগণের ভাগ্য পরিবর্তনের ল্েয কাজ করতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়। আরো বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান, মেহেরপুর সরকারি কলেজের অধ্য প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক  ডা. মো: সাজ্জাৎ হাসানসহ জেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা।