বাসস
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’টি কলোনির ২৩টি বসতঘর এবং ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শেষ রাতে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে কলোনিবাসী ও ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক তি হয়েছে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোররাতের দিকে হরিণহাটির একটি কলোনি থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা পার্শ্ববর্তী ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় ঘুম ভেঙে আতঙ্কিত বাসিন্দারা কোনো মতে প্রাণ বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসতে পারলেও ঘরের ভেতরের আসবাবপত্র বা মালামাল রা করার সুযোগ পাননি।
শুরুতে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সম হয়।
এ দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুর-১ আসনের এমপি মজিবুর রহমান।
তিনি তিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেয়ার পাশাপাশি ঘটনাস্থলেই তাদের হাতে তাৎণিক নগদ অর্থ ও খাদ্যসহায়তা তুলে দেন।
এই সম্পর্কিত আরও
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ সাবেক এমপি-কন্যার
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
রাজশাহীতে পুলিশ মেধাবৃত্তি পেলেন ৬৯ শিক্ষার্থী
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
লালবাগে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে: মুহাম্মদ ফখরুল ইসলাম
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
আশুগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু
রোব, ০৪ অক্টোবর, ২০২৬





